উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে মোট ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধ দমনে চালানো এসব অভিযানে ওয়ারেন্টভুক্ত ৫৯ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৬৩ জন এবং প্রতিরোধমূলক ধারায় ৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।
অভিযানকালে পুলিশ ২৯৯ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেন্টাডল, ৭০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে। গত ২৪ ঘণ্টায় এলাকায় ১টি খুন, ১টি চুরি এবং ১টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রেঞ্জ পুলিশ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ১,০৯৯ জন নাগরিক সরাসরি পুলিশের সেবা নিয়েছেন। চলতি মাসে এখন পর্যন্ত মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৫৭৭ জনে।