উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রান্সে সপ্তাহের শেষে বিক্ষোভ চলাকালে প্রায় দেড় হাজার দোকান ও খুচরা বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেক দোকানে লুটপাটও চালানো হয়েছে বলে জানা গেছে। খাতটির প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের প্রধান রোববার এই তথ্য নিশ্চিত করেন। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপির মাধ্যমে এই খবর জানানো হয়েছে।
রিটেইল অ্যান্ড ট্রেড ফেডারেশনের সভাপতি আলেকজান্দ্র বোমপার্ড এলসিআই টেলিভিশনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি ইউরো হবে। তবে এই ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করার সময় এখনো আসেনি।