উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পণ্য পরিবহন এবং শিল্প খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে গভীর আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। রোববার (১৮ অক্টোবর) ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অংয়ের এক বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে বিডা, বেজা এবংিপপিপি কর্তৃপক্ষকে একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ফিলিপ অং। তিনি জানান, এই প্রাতিষ্ঠানিক সংস্কারের ফলে বিনিয়োগকারীদের জন্য আরো দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া সিঙ্গাপুরের প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় যুক্ত হওয়ার বিষয়েও আলোচনা হয়।
ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের এই উদ্যোগ ভবিষ্যতে আরো সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। বিনিয়োগকারীদের কার্যকর লজিস্টিকস সহায়তা প্রদান, সৌরবিদ্যুতে বিনিয়োগ এবং সহায়ক পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সিঙ্গাপুরের প্রতিনিধি ফিলিপ অং বাংলাদেশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ব্যবসার ক্ষেত্রে নীতিগত ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।