উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লিওনেল মেসির জোড়া গোলে ভর করে শনিবার আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মায়ামি। এই জয়ের ফলে এমএলএস শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল মায়ামি।
ম্যাচের ৪৫ মিনিটে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর ৫৬ ও ৬০ মিনিটে দুইবার লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন মেসি। আটলান্টার হয়ে ৮৯ মিনিটে একটি গোল শোধ করেন ফাফা পিকল্ট।
এই জয়ে এমএলএস গোলদাতার তালিকায় ২৫ গোল নিয়ে শীর্ষে উঠে এসেছেন মেসি। পাশাপাশি টানা তিন মৌসুমে ১৫টি করে অ্যাসিস্ট করার বিরল রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।