উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বরগুনায় আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। তিনি উল্লেখ করেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার এবং সরকার দেশের সকল নাগরিকের পাশে রয়েছে। শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।
মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে চিফ হুইপ বলেন, মাদক নির্মূলে সমাজের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং জেলার তিনটি ব্রিজ ও একটি আবহাওয়া অফিস নির্মাণের আশ্বাস দেন।
বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস।