উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবের উপসাগরীয় উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। শনিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) নিশ্চিত করেছে যে, শুক্রবার জুবাইল বন্দর থেকে ৬৮ নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনাটি ঘটে।
নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, আক্রান্ত মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজটির নাম 'সাফিন প্রিন্সিপাল'। হামলায় জাহাজটির বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিনকক্ষে আগুন ধরে গেলে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ছে। ইরান কৌশলগত এই জলপথটি অবরোধ করে রাখায় বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে।