উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পর পোপ চতুর্দশ লিও-কে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার উপযুক্ত বলে বিবেচনা করেছেন তার চিকিৎসকরা। শনিবার ভ্যাটিকান এ তথ্য জানিয়েছে। ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ভ্যাটিকান প্রকাশিত এক বিবৃতিতে চিকিৎসক লুইজি কার্বোনে ও স্তেফানো মার্গারিতোরা এই তথ্য জানান। তারা উল্লেখ করেন যে, রক্ত পরীক্ষার ফলাফল, বুকের এক্স-রে এবং সার্বিক শারীরিক অবস্থা মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।