উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খুলনা জেলায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন নগরীর ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)। খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী পরিদর্শক (এসআই) এসএম রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিত্রা ট্রেনের ধাক্কায় মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হন। এছাড়া সকাল ৯টার দিকে একই এলাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর রূপসা ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন প্রাণ হারান।
দুর্ঘটনার পর পুলিশ উভয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ১৭ অক্টোবর, ২০২৬ তারিখে বাসস এ সংবাদ প্রকাশ করে।