উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রান্স ঋণের দুষ্টচক্রে আটকা পড়েছে—এমন ধারণা সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী রোলান্ড লেস্কুর। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সরকার ২০২৭ সালের বাজেট পাস করার জন্য বিরোধী দলগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে অর্থমন্ত্রী স্বীকার করেন যে, সরকারি বন্ডের সুদের হার বেড়ে ৪ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মধ্যে এই হার গড়ে ২ দশমিক ৫ শতাংশে নেমে আসবে।
সরকার ৪৩ বিলিয়ন ইউরো বা ৪৮ বিলিয়ন ডলার ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে স্বাস্থ্য ও পেনশন খাতের সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশে নামিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য।
বাজেট বিতর্ক চলাকালীন স্কুলগুলোর সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সোশ্যালিস্ট পার্টিসহ বিরোধী দলগুলো সরকারের কঠোর সমালোচনা করলেও, ন্যাশনাল র্যালিসহ অন্য দলগুলোর সমর্থনের অভাবে সরকারের বিরুদ্ধে আনা প্রস্তাবগুলো পাস হওয়ার সম্ভাবনা কম।