উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগ ব্যাশের ১৬তম আসরে আবারও হোবার্ট হারিকেন্সের জার্সি গায়ে মাঠে নামবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে অভিষেক আসরেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি ফ্র্যাঞ্চাইজিটির ‘প্লেয়ার অব দা ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন। রিশাদের ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে হোবার্ট কর্তৃপক্ষ।
গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রিশাদ। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত হোবার্টের হাই পারফরম্যান্স মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস জানান, রিশাদ অস্ট্রেলিয়ান কন্ডিশনের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। এবারের আসরে রিশাদ ও অ্যাডাম জাম্পার মতো দুই দক্ষ লেগ স্পিনারকে দলে পেয়ে বেশ আত্মবিশ্বাসী দলটি।
আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের এই আসরে ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে হোবার্ট। দলটির স্কোয়াডে রিশাদ ছাড়াও রয়েছেন মার্কাস বিন, টিম ডেভিড, ন্যাথান এলিস, শাই হোপ ও অ্যাডাম জাম্পার মতো তারকারা।