উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইভ্যাট সিস্টেমে জুলাই-সেপ্টেম্বর মাসের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের জারি করা এক আদেশে এই তথ্য জানানো হয়।
জাতীয় বাজেট ২০২৬-২৭ এ ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। এর ফলে ইভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এনবিআরের আদেশে জানানো হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪-এর উপ-ধারা (২) এর ক্ষমতাবলে এই সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে সংশ্লিষ্ট কর মেয়াদের অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ছাড়া আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দাখিল করা যাবে। বাসস