উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিন মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।
মিজানুর রহমান জানান, বর্তমানে মির্জা আব্বাস অনেকটাই সুস্থ বোধ করছেন। বিমানবন্দরে তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস উপস্থিত ছিলেন। এর আগে ফলোআপ চিকিৎসার জন্য গত ১৬ সেপ্টেম্বর তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর এবং পরবর্তীতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছিল।