উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতে হিন্দু ধর্মীয় উৎসবে যাওয়ার পথে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে বিহারের বৈশালী জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে নৌকাটি ডুবে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা মোবাইল ও টর্চের আলো ব্যবহার করে উদ্ধারকাজ শুরু করেন। এই ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও দুজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজে অংশ নেওয়া স্থানীয়রা জানান, অন্ধকার থাকায় এবং নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শোকসন্তপ্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। জেলা ম্যাজিস্ট্রেট বর্ষা সিং জানিয়েছেন, এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।