উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষেধাজ্ঞার খড়গ মাথায় থাকলেও সৌদি ক্লাব আল নাসরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের প্রশংসা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটে রোনালদোর করা গোলের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষভাবে তুলে ধরেছে সংস্থাটি।
নেফচি ফারগানার বিপক্ষে ম্যাচে আল নাসরের শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্যারিয়ারের ৯৮১তম গোল করে তিনি দলকে ৩-১ ব্যবধানে জয়ী করতে বড় ভূমিকা রাখেন। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো লিখেন, আজ রাতে গুরুত্বপূর্ণ জয়। আমরা এগিয়ে চলেছি।
জাতীয় দলের ক্যাম্প থেকে বিতর্কিতভাবে বিদায় নেওয়ার পর আল নাসরের হয়ে এটি ছিল রোনালদোর দ্বিতীয় ম্যাচ। নেশন্স লিগে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়া নিয়ে কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে তিনি ক্যাম্প ছাড়েন। তবে পরে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।
পর্তুগাল ফুটবল ফেডারেশন এখনো রোনালদোর চূড়ান্ত শাস্তির ঘোষণা দেয়নি। এক বিবৃতিতে রোনালদো জানিয়েছেন, তিনি ফেডারেশনের যেকোনো শাস্তি মেনে নেবেন এবং পর্তুগালের হয়ে খেলতে এখনও আগ্রহী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই শৃঙ্খলাসংক্রান্ত বিস্তারিত তথ্য গোপন রাখা হবে।