উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ (বাসস) : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় লাগা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এবং সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টায় বেলা ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আজ সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে দমকল বাহিনী পাঠায়।
এফএসসিডির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে জানান, প্রথম ইউনিটগুলো সকাল ১০টা ২৫ মিনিটে টঙ্গী ফায়ার স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি মোকাবিলায় এরপর পর্যায়ক্রমে মোট ২০টি ইউনিট অগ্নিনির্বাপণ কার্যক্রমে যুক্ত হয়।