উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, দালালের সাহায্য না নিয়ে আবেদনকারীদের নির্ধারিত নিয়ম মেনে নিজেরাই ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, দালালদের মাধ্যমে আবেদন করলে কাগজপত্রের জটিলতাসহ নানাবিধ ভোগান্তির ঝুঁকি থাকে, তাই এসব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
সহকারী হাইকমিশনার আরও বলেন, ভিসা কেন্দ্রে সেবার পরিবেশ স্বাভাবিক রাখা এবং ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আবেদনকারীদের কোনো এজেন্টের ওপর নির্ভর না করে নির্ধারিত নিয়মে সময়মতো স্লট বুকিং ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন।