উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। রোববার লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিসি কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দীর্ঘদিন অবহেলিত ও কার্যত অচল অবস্থায় থাকা স্টেডিয়ামটি নতুন করে সাজানো হয়েছে এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করাই এর মূল উদ্দেশ্য। এবারের টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে এবং উদ্বোধনী ম্যাচে বড়বাড়ী বসুন্ধরা ক্রীড়া চক্র ২-০ গোলে মর্নিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে।
তিনি আরও বলেন, ‘আলোকিত লালমনিরহাট’ একটি সামাজিক আন্দোলন যার মাধ্যমে মাদক, জুয়া, ক্যাসিনো ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধের চেষ্টা চলছে। টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।