উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে কোনো সমঝোতা হয়েছে কি না, তা সোমবার জানাতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে জানা যায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সাথে কথা বলেন।
যোগাযোগ অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে জানানোর মতো কিছু পেলেই জানাবেন বলে জানান পেসকভ। নির্বাচন আয়োজনের সুযোগ দিতে কিয়েভের পক্ষ থেকে ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট করে জানান যে তারা যুদ্ধবিরতি চান না, বরং দীর্ঘমেয়াদি শান্তি চান।