উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতিরিক্ত বিনিয়োগ ছাড়াই বিদ্যমান উৎপাদন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করে হালাল পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। তিনি বলেন, এ ক্ষেত্রে কেবল যথাযথ হালাল সনদ ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনই মূল চাবিকাঠি।
শনিবার রাজধানীর গুলশান ক্লাবে বিসিআইয়ের ত্রৈমাসিক জার্নাল ‘আনলকিং এক্সপোর্ট ডাইভারসিফিকেশন থ্রু হালাল প্রোডাক্ট’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বিসিআইয়ের এই উদ্যোগের প্রশংসা করে রফতানি বহুমুখীকরণের মাধ্যমে হালাল পণ্যের বাজার ধরার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।