উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা: রাজধানীর তুরাগ এলাকা থেকে খুলনা জেলার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস.কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ, তুরাগ থানা, ডিএমপি, ঢাকা-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. আতিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনের পিতার নাম আকরাম হোসেন ওরফে শেখ আকরাম এবং মাতার নাম শাহানারা বেগম। তার স্থায়ী ঠিকানা খুলনা জেলার ফুলতলা থানাধীন পয়গ্রামের খানজাহানপুর এলাকায়। তিনি বর্তমানে ঢাকার ভাটারা থানাধীন শাহজাহানপুরের সুবাস্তু এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের সিডিএমএস পর্যালোচনায় দেখা যায়, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
তুরাগ থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।