উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই নিলাম পরিচালনা করে। এর মাধ্যমে মেয়াদপূর্তির আগেই বাজার থেকে সরকারের বিদ্যমান ট্রেজারি বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় হলো সরকারি ঋণ ব্যবস্থাপনার একটি অত্যন্ত আধুনিক পদ্ধতি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ঋণ ব্যবস্থাপনা কার্যক্রমের ফলে সরকারি ঋণের মেয়াদপূর্তিতে এককালীন অর্থ পরিশোধের চাপ অনেকটাই কমে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। বাজার পরিস্থিতি, তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং ঋণের কাঠামো বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী এই বন্ড পুনঃক্রয় নিলাম অব্যাহত থাকবে।