বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফি: ভারতকে ফাইনালে জায়গা দিল জয়

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ৮:৩০ ৩ ভিউ
বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফি: ভারতকে ফাইনালে জায়গা দিল জয়

বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিল ভারত। সোমবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নারী হ্যান্ডবল দলকে ৪৭-১৩ গোলে পরাজিত করেছে ভারত।

ম্যাচটিতে ভারতের আধিপত্য ছিল স্পষ্ট। প্রথমার্ধেই ২৪-৮ ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাদেশ পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি। ভারতের হয়ে একাই ১৩ গোল করে ম্যাচসেরা হয়েছেন ভাবনা।

ম্যাচ শেষে ভারতের খেলোয়াড় ভাবনা জানান, বাংলাদেশের দর্শকদের সমর্থন ও আতিথেয়তায় তিনি মুগ্ধ। দলের চমৎকার সমন্বয়ে তারা শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো জানান, দুই দেশের হ্যান্ডবল দক্ষতা ও শারীরিক সক্ষমতার পার্থক্যই এই হারের মূল কারণ। তবে ভবিষ্যতে উন্নতির লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।

ফাইনালে ওঠার আশা এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে জয় পেলেই ফাইনালে ভারতের সঙ্গী হবে স্বাগতিকরা।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফি: ভারতকে ফাইনালে জায়গা দিল জয়
0:00 / 0:00
1x
🔒