দুর্গাপূজার নিরাপত্তায় সরকার সব ব্যবস্থা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ৬:০০ ১ ভিউ
দুর্গাপূজার নিরাপত্তায় সরকার সব ব্যবস্থা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেজন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ নরসিংদীর বেলাবো উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এই কথা বলেন।

মন্ত্রী জানান, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সার্বক্ষণিক তৎপর রয়েছে। সরকারি অনুদানের পাশাপাশি অসচ্ছল হিন্দু পরিবারগুলোকে ৫ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া তার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এই সহায়তা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার একটি প্রয়াস বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনি এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসার মর্যাদা রক্ষায় তিনি যত দিন দায়িত্বে থাকবেন, তত দিন তাদের পাশে থাকবেন। পূজাসংক্রান্ত যেকোনো সমস্যা ছাড়াও যেকোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

দুর্গাপূজার নিরাপত্তায় সরকার সব ব্যবস্থা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
0:00 / 0:00
1x
🔒