ফাইনালে খেললে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ১:০০ ৪ ভিউ
ফাইনালে খেললে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ (বাসস) : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেছেন স্প্যানিশ কোচ আনা আলানসো ফ্রাগুয়া।

ভারত ও বাংলাদেশের মধ্যকার মূল পার্থক্যের জায়গা তুলে ধরে কোচ বলেন, ভারত গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম করছে এবং তাদের শারীরিক অবস্থা ও হ্যান্ডবলের স্তর আলাদা। তিনি জানান, ভারতে সারা বছর অনুশীলন হলেও বাংলাদেশে মেয়েরা বছরে মাত্র ৩ মাসের মতো অনুশীলন করার সুযোগ পায়।

আগামীকাল নিজেদের পরবর্তী ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হবে। মালদ্বীপ ম্যাচ নিয়ে সতর্ক করে কোচ জানান, ফাইনালে পৌঁছাতে হলে দলকে মনোযোগী হয়ে নিজেদের সেরাটা দিতে হবে।

টুর্নামেন্ট জেতার সম্ভাবনা নিয়ে বাস্তববাদী কোচ বলেন, ভারত তাদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকায় টুর্নামেন্ট জেতা কঠিন হলেও ফাইনালে উঠলে তারা ভারতকে চমকে দেওয়ার চেষ্টা করবেন। ফিটনেসের ঘাটতি কাটাতে খেলোয়াড়দের ক্যাম্পের বাইরেও বাড়িতে কাজ করা এবং সারা বছর জিমে যাওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

ফাইনালে খেললে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ
0:00 / 0:00
1x
🔒