ঢাকায় যাত্রা শুরু করল বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হান

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৬ | ১:০০ ১ ভিউ
ঢাকায় যাত্রা শুরু করল বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হান

ঢাকায় খাঁটি চীনা স্বাদ ও ‘অনেস্ট লাক্সারি’ নিয়ে হাউস অব হানের যাত্রা। নয়া দিগন্ত

রন্ধন ঐতিহ্য, সুনিপুণ কারিগরি ও বিলাসিতার সমন্বয়ে ঢাকায় যাত্রা শুরু করল বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হান। আজ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাস্টার চায়নিজ শেফ চেনের নেতৃত্বে হাউস অব হান ঢাকায় নিয়ে এসেছে খাঁটি চীনা রন্ধনশৈলীর নিজস্ব এক উপস্থাপনা, যার সাথে যুক্ত হয়েছে নান্দনিক অন্দরসজ্জা ও আন্তরিক আতিথেয়তা।

হাউস অব হানের মূল প্রেরণা চীনা রান্নার ঐতিহ্য, কৌশল ও কালজয়ী স্বাদের প্রতি শেফ চেনের গভীর অনুরাগ। যত্নের সঙ্গে তৈরি প্রতিটি পদ ও সমকালীন পরিবেশনায় ফুটে উঠেছে তার রন্ধনশৈলীর স্বতন্ত্র স্বাক্ষর। ফলে অতিথিরা পাবেন ঐতিহ্যের শিকড়ে প্রোথিত, পরিশীলিত এক ডাইনিং অভিজ্ঞতা।

মেনুর অন্যতম আকর্ষণ রেস্তোরাঁটির সিগনেচার ডাক এবং এর প্রস্তুতি ও উপস্থাপনা অতিথিদের ডাইনিং অভিজ্ঞতার অংশ। আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার বলেন, হাউস অব হান মাস্টার চায়নিজ শেফ চেনের সৃজনশীল অভিব্যক্তির স্বাক্ষর। তিনি একে 'সৎ বিলাসিতা' বা 'অনেস্ট লাক্সারি' হিসেবে বর্ণনা করেছেন।

মাস্টার চায়নিজ শেফ চেন বলেন, চীনা রন্ধনশৈলীর গভীরে রয়েছে ঐতিহ্য এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান রান্নার কৌশল। হাউস অব হানে তার লক্ষ্য সেই ঐতিহ্যকে সম্মান জানিয়ে প্রতিটি পদে নিজস্ব সৃজনশীলতা ও যত্নের ছোঁয়া তুলে ধরা।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে অবস্থিত এই রেস্তোরাঁটিতে রয়েছে ১০টি প্রাইভেট ডাইনিং রুম। রিজার্ভেশন ও বিস্তারিত তথ্যের জন্য +৮৮০ ১৮৯৭ ৬৬৬ ৪৬৬ এবং +৮৮০ ১৮৮৬ ৪৪১ ১৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

ঢাকায় যাত্রা শুরু করল বিশেষায়িত চায়নিজ রেস্তোরাঁ হাউস অব হান
0:00 / 0:00
1x
🔒