সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ৩:০০ ৪ ভিউ
সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

সিরাজগঞ্জে ১৯ অক্টোবর ২০২৬ তারিখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তারা মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করার ওপর জোর দেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন এবং সভাপতিত্ব করেন সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট সাজ্জাত হোসেন।

আলোচনা সভার আগে সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা মানসিক স্বাস্থ্যকে অবহলা না করে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সিরাজগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
0:00 / 0:00
1x
🔒