তদন্তের মাঝেই মাঠে ফিরছেন রিজওয়ান

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ৩:০০ ১ ভিউ
তদন্তের মাঝেই মাঠে ফিরছেন রিজওয়ান

অনলাইন বেটিং এবং ইংল্যান্ড সফরে ড্রেসিংরুমের তথ্য ফাঁস করার অভিযোগে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে তদন্ত চলছে। ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি এই তদন্ত করলেও, তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

মাঠে ফেরার অনুমতি পেয়েই প্রথম শ্রেণির প্রেসিডেন্টস ট্রফির সপ্তম ও শেষ রাউন্ডে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডের নেতৃত্ব দেবেন ৩৪ বছর বয়সী রিজওয়ান। এসএনজিপিএল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, পিসিবির ঘরোয়া ক্রিকেট বিভাগের পরিচালকের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি।

গত মাসে ইংল্যান্ড সফরে টেস্ট দল থেকে বাদ পড়ার পর দেশে ফিরে এসএনজিপিএলে যোগ দিয়েছিলেন রিজওয়ান। তবে চলমান তদন্তের কারণে পিসিবি তাকে না খেলানোর কথা জানালে তিনি দল ছাড়েন, যা এখন পিসিবির অনুমতির মাধ্যমে পাল্টে গেল।

আট দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে থাকা এসএনজিপিএল ৬ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আগামী ১৯ অক্টোবর রাওয়ালপিন্ডির শোয়েব আকতার স্টেডিয়ামে খান রিসার্চ ল্যাবরেটরিসের মুখোমুখি হবে। রিজওয়ানের এই প্রত্যাবর্তনে দলটি জয় দিয়ে আসর শেষ করতে উজ্জীবিত হবে বলে আশা করা হচ্ছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

তদন্তের মাঝেই মাঠে ফিরছেন রিজওয়ান
0:00 / 0:00
1x
🔒