ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতায় গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ৫:০০ ৪ ভিউ
ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতায় গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

ফ্রান্সে বিক্ষোভ চলাকালে এবং পরবর্তী সময়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্যারিস থেকে এএফপি জানায়, গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বর্তমানে তদন্ত চলছে।

লরাঁ নুনেজ আরও উল্লেখ করেন যে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। দেশজুড়ে চলা এই অস্থিরতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতায় গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
0:00 / 0:00
1x
🔒