বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফে সভাপতি তাবিথের বৈঠক

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ৫:০০ ৪ ভিউ
বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফে সভাপতি তাবিথের বৈঠক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। শুক্রবার মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রা বিরতির সময় বাফুফের চার সহ-সভাপতিও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই আলোচনায় দেশের ফুটবলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলেন বাফুফে কর্মকর্তারা। সাক্ষাৎ শেষে তাবিথ আউয়াল জানান, বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থায়ন এবং তৃণমূল ফুটবলের অগ্রগতি নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আটকে থাকা ফান্ডের সঠিক ব্যবহার নিশ্চিত করা। বাফুফে সভাপতি আশা প্রকাশ করেন যে, এই আলোচনার মাধ্যমে দেশের ফুটবলের উন্নয়নে ফিফার সহযোগিতা ও সমন্বয় আরও বৃদ্ধি পাবে।

সংক্ষিপ্ত এই সফর শেষে দুপুর ২টা ৫০ মিনিটে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানে দুই দিন অবস্থানের পর টোকিওতে অনুষ্ঠেয় এএফসি কংগ্রেসে যোগ দেওয়ার পথে তিনি আবারও ঢাকায় ট্রানজিট নেবেন। তবে তখন তিনি সরাসরি কানেকটিং ফ্লাইটে টোকিও রওনা হবেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফে সভাপতি তাবিথের বৈঠক
0:00 / 0:00
1x
🔒