রাড্ডা হাসপাতালে ভাঙচুর: এমপি আরমানের ৭ দিনের আলটিমেটাম

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৬ | ২:৩০ ৫ ভিউ
রাড্ডা হাসপাতালে ভাঙচুর: এমপি আরমানের ৭ দিনের আলটিমেটাম

মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুরে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। ১৮ অক্টোবর ২০২৬ছবি: জামায়াতের সৌজন্যে

রাজধানীর মিরপুরে রাড্ডা–এমসিএইচ–এফপি ক্লিনিক ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে মিরপুরে রাড্ডা সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)। ‘ঢাকা-১৪ আসনের সর্বস্তরের জনগণ’–এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মীর আহমাদ বিন কাসেম বলেন, সুলভ মূল্যে চিকিৎসাসেবা পাওয়ার প্রতিষ্ঠান রাড্ডা হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজনৈতিক প্রভাবের কারণেই অভিযুক্তদের গ্রেপ্তার করা যাচ্ছে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জামায়াতের এই নেতা পাপেল, লেলিন, শুভ্র, রাসেল ও সজীবসহ অভিযুক্তদের নাম উল্লেখ করে সাত দিনের মধ্যে তাঁদের গ্রেপ্তারের দাবি জানান। প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গণমাধ্যমে এসেছে রাডার স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলাকারীদের পেছনে মদদদাতা রয়েছে। কোনো রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের আত্মরক্ষার ঢাল না হয়, সে বিষয়ে সতর্ক করেন তিনি। সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানান তিনি। রাড্ডা ক্লিনিকের নিরাপত্তা নিশ্চিত করা, লুট হওয়া ওষুধ ও সরঞ্জাম উদ্ধার এবং নেপথ্যের মদদদাতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন, জামায়াত নেতা মঈন উদ্দিন, মনিরুল ইসলাম মৃধা ও জি এম হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ও মদদদাতাদের দ্রুত বিচার দাবি করেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

রাড্ডা হাসপাতালে ভাঙচুর: এমপি আরমানের ৭ দিনের আলটিমেটাম
0:00 / 0:00
1x
🔒