বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ৯:৩০ ৭ ভিউ
বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান

বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা। সংগৃহীত

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন জাপানি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। রোববার ১৮ অক্টোবর বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশের পর্যটন শিল্পের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং পর্যটন অবকাঠামো উন্নয়নে সরকারের সাথে কাজ করতে প্রস্তুত।

বিনিয়োগের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জাপানি প্রতিনিধিদলকে প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, জাপানি বিনিয়োগকারীদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং পারস্পরিক লাভজনক পিপিপি ভিত্তিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার আগ্রহী। জাপানি প্রতিনিধিরা বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পুরোনো বন্ধু এবং আমাদের পর্যটন খাতের উন্নয়নে আগ্রহী জাপানি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার সবসময় প্রস্তুত। জাপানি বিনিয়োগকারীদের সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র পরিদর্শন এবং বিনিয়োগের সুযোগ মূল্যায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের একটি প্রতিনিধিদল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

দেশের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের দেশে রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের মনোরম চা-বাগান। আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং পর্যটন-সংশ্লিষ্ট অবকাঠামো ও সেবার মান উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতের বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তাবিত ১২০ কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগের বিষয়ে জাপানি বিনিয়োগকারীরা আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়ার পর তা সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করা হবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান
0:00 / 0:00
1x
🔒