সব ফেডারেশনকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সহায়তার ঘোষণা

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ৭:০০ ৪ ভিউ
সব ফেডারেশনকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সহায়তার ঘোষণা

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬ (বাসস) : শুধু হ্যান্ডবল নয়, দেশের সকল ক্রীড়া ফেডারেশনকে বছরব্যাপী অন্তত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। আজ পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক এই কথা জানান। রোববার থেকে এই স্টেডিয়ামে শুরু হয়েছে চারজাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিচ্ছে।

প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া খাতকে পেশাদারিত্বের আদলে গড়ে তুলতে এবং খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত আন্তর্জাতিক ও স্থানীয় টুর্নামেন্ট আয়োজনের নির্দেশনা সকল ফেডারেশনকে দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন শুরু হয়েছে। খেলোয়াড়রা নিয়মিত পারফর্ম না করলে তাদের মূল্যায়ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ডের কার্যকারিতা যাচাই করতে ইতোমধ্যে একটি দল কাজ করেছে এবং মূল্যায়ন সম্পন্ন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পারফরম্যান্সের মানদণ্ড অনুযায়ী অনেকেই ভাতা থেকে বাদ পড়ছেন এবং নতুন ক্রীড়াবিদরা অন্তর্ভুক্ত হচ্ছেন, যা একটি চলমান প্রক্রিয়া। সরকার ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের প্রতিযোগিতামূলক ময়দানে সক্রিয় দেখতে চায় বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

সব ফেডারেশনকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সহায়তার ঘোষণা
0:00 / 0:00
1x
🔒