পাঠ্যপুস্তক ছাপার মান ও অগ্রগতি তদারকিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ৯:০০ ৫ ভিউ
পাঠ্যপুস্তক ছাপার মান ও অগ্রগতি তদারকিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপার কাজের অগ্রগতি ও মান যাচাই করতে রাজধানীর দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। শনিবার রাতে তেজগাঁওয়ে অবস্থিত ছাপাখানাগুলো পরিদর্শনের সময় তিনি কাজের সার্বিক তদারকি করেন।

পরিদর্শনকালে তিনি এনসিটিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বইয়ের কাগজ, ছাপার মান, কাটিং ও বাইন্ডিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো খতিয়ে দেখেন। নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে ছাপার কাজ শেষ করার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

এর আগে বিকেলে মতিঝিলস্থ এনসিটিবি কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকের সঙ্গে বৈঠক করেন ব্যারিস্টার রিমন। সেখানে তিনি পাঠ্যপুস্তক ছাপানোর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন।

বাসসকে বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

পাঠ্যপুস্তক ছাপার মান ও অগ্রগতি তদারকিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
0:00 / 0:00
1x
🔒