বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি: জয়ের লক্ষ্যে বাংলাদেশ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ৯:০০ ৬ ভিউ
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি: জয়ের লক্ষ্যে বাংলাদেশ

পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক চারজাতি এই নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ২টায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল।

পাঁচ দিনব্যাপী এই আসরে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিচ্ছে। নেপাল দলের শক্তিমত্তা বিবেচনায় ম্যাচটি বেশ কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ তাদের স্কোয়াডের আটজন খেলোয়াড় দেশটির সেনাবাহিনীর সদস্য। তবে স্প্যানিশ কোচের অধীনে আধুনিক কৌশল রপ্ত করা স্বাগতিক দল প্রথম ম্যাচেই জয় তুলে নিতে আত্মবিশ্বাসী।

দলের গোলরক্ষক আয়েশা খাতুন বলেন, ইউরোপীয় ঘরানার নতুন কৌশলগুলো তারা আয়ত্ত করেছেন এবং নেপালকে হারানোর জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। দিনের অপর ম্যাচে বিকেল সাড়ে ৪টায় ভারত ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হ্যান্ডবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি: জয়ের লক্ষ্যে বাংলাদেশ
0:00 / 0:00
1x
🔒