বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ১৮ হাজারেরও বেশি আবেদন

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ৪:০০ ১৪ ভিউ
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ১৮ হাজারেরও বেশি আবেদন

বাংলাদেশ ব্যাংক। সংগৃহীত

তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। দেশের আটটি জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে বলে শনিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা জেলার সব উপজেলা থেকে আবেদন গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনা জেলায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে। এছাড়া রংপুর, নওগাঁ, ঝিনাইদহ, হবিগঞ্জ, ভোলা, মানিকগঞ্জ ও ফেনী জেলা থেকেও বিপুল সংখ্যক তরুণ উদ্যোক্তা এই কর্মসূচিতে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছেন।

উল্লেখ্য, তরুণ উদ্যোক্তারা গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেয়ার সুযোগ পেয়েছিলেন। কর্মসূচির পরবর্তী ধাপে বাকি ৫৬ জেলায় আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে, যা ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

আগ্রহী উদ্যোক্তারা বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে পারবেন। উদ্ভাবন উৎসাহিত করা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা কামনা করেছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ১৮ হাজারেরও বেশি আবেদন
0:00 / 0:00
1x
🔒