দিল্লির কাছে দাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ৪:০০ ৭ ভিউ
দিল্লির কাছে দাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী

কালচারাল ইউনিটি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ অক্টোবরছবি: প্রথম আলো

বিগত আওয়ামী লীগ সরকার স্বাধীনতার দোহাই দিয়ে দিল্লির কৃতদাসের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, গত ১৬-১৭ বছরে বাংলাদেশকে একমুখী করার চেষ্টার পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়েছে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে দেশের সার্বভৌমত্বকে দুর্বল করা হয়েছে এবং সাংস্কৃতিক অঙ্গনকে ব্যবহার করে রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর ভারতকে অনেক কিছু দেওয়ার মন্তব্যের সমালোচনা করে রিজভী প্রশ্ন তোলেন, দেশের জনগণের অগোচরে কী এমন সম্পদ তিনি ভারতকে দিয়েছিলেন? এছাড়া পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি ও সিনেমাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র্য নষ্ট করার অভিযোগও করেন তিনি।

অনুষ্ঠানে বিটিভি মহাপরিচালক কাজী জেসিন বলেন, আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্রের পাশাপাশি মুক্ত সাংস্কৃতিক চর্চার অধিকারও হরণ করা হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে ধর্মের অজুহাতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার নতুন সংকট তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

দিল্লির কাছে দাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী
0:00 / 0:00
1x
🔒