শারদীয় দুর্গাপূজা: হিলি স্থলবন্দরে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ১:৩০ ৬ ভিউ
শারদীয় দুর্গাপূজা: হিলি স্থলবন্দরে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন।

ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনসহ মোট সাত দিন বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকবে।

আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। তবে বাণিজ্যের কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ওসি মো. জাকারিয়া হোসেন।

ইমিগ্রেশন কর্মকর্তা আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতে পারবেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

শারদীয় দুর্গাপূজা: হিলি স্থলবন্দরে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
0:00 / 0:00
1x
🔒