শ্রীলঙ্কায় বড় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৬ | ১:৩০ ৬ ভিউ
শ্রীলঙ্কায় বড় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ

শ্রীলঙ্কাজুড়ে জাতীয় বিদ্যুৎ গ্রিডে ভয়াবহ বিপর্যয়ের কারণে শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎহীন ছিল পুরো দেশ। দুই ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবনে স্থবিরতা নেমে আসে। কলম্বো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হলেও নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লঙ্কা (ইডিএল) জানিয়েছে, অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের কারণেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রকৌশলীরা কাজ করছেন এবং ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী অনুরা করুনাথিলাকা।

বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজে সহায়তার জন্য ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল থাকা মালিকদের সিস্টেম সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেও অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের কারণে শ্রীলঙ্কার পুরো গ্রিড বন্ধ হয়ে গিয়েছিল, যা স্বাভাবিক করতে ছয় ঘণ্টার বেশি সময় লেগেছিল।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

শ্রীলঙ্কায় বড় বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ
0:00 / 0:00
1x
🔒