বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হোম অফিসের প্রতিবেদন

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬ | ১১:০০ ৭ ভিউ
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হোম অফিসের প্রতিবেদন

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামগ্রিক উন্নতি হয়েছে। ব্রিটিশ হোম অফিসের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের তিন কর্মকর্তা গত ৭ থেকে ১৫ জুন ঢাকা সফর করে এই প্রতিবেদন তৈরি করেন। গত ১৪ অক্টোবর ‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগের সরকারের তুলনায় সাংবাদিক, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলো এখন অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে। তবে দুর্নীতি, পুলিশের জবাবদিহি এবং প্রস্তাবিত ব্যাপক সংস্কারগুলোর সীমিত বাস্তবায়ন নিয়ে এখনো কিছু উদ্বেগ রয়েছে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন বিরোধী দল সভা-সমাবেশ ও সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২১ হাজারের বেশি মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। তবে দলটির অনেক নেতা-কর্মী এখনো আইসিটি ও সাধারণ আদালতে ফৌজদারি মামলার মুখোমুখি রয়েছেন। সাধারণ সমর্থকরা এলাকায় থাকতে পারলেও প্রকাশ্যে দলটির সমর্থন জানালে তাঁরা হয়রানির শিকার হতে পারেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হোম অফিসের প্রতিবেদন
0:00 / 0:00
1x
🔒