নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফিরলেন বুমরাহ ও পান্ত

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬ | ১:০০ ৮ ভিউ
নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফিরলেন বুমরাহ ও পান্ত

জসপ্রিত বুমরাহ ও ঋষভ পান্তকে অন্তর্ভুক্ত করে নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট দলের পাশাপাশি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডও ঘোষণা করেছে তারা। এর আগেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল বোর্ড।

পেসার বুমরাহ ২০২৫ সালের নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন। আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপের আগে কাজের চাপ বিবেচনা করে তাকে ওয়ানডে দলে রাখা হয়নি। অন্যদিকে ইরানি কাপে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়া উইকেটরক্ষক-ব্যাটার পান্তকে দলে রাখা হলেও তার খেলা নির্ভর করছে ফিটনেস ছাড়পত্র পাওয়ার ওপর।

আগামী ২২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের লড়াই। এরপর ৪ নভেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম তিন ওয়ানডেতে শুভমান গিল অধিনায়কত্ব করবেন এবং শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। শেষ দুই ম্যাচে গিল ও লোকেশ রাহুল না থাকলেও পুরো ওয়ানডে সিরিজেই থাকছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

সীমিত ওভারের সিরিজ শেষে আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। টেস্ট দলে অধিনায়ক শুভমান গিলের পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ফিরলেন বুমরাহ ও পান্ত
0:00 / 0:00
1x
🔒