উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রুহুল কবীর রিজভী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬ | ৫:৩০ ৬ ভিউ
উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রুহুল কবীর রিজভী

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, উৎসব আমাদের সব বিভাজন মিলিয়ে দেয় এবং একই ভিত্তির ওপর দাঁড়ানোর শক্তি জোগায়। এ কারণে যুগ যুগ ধরে একই ভূখণ্ডে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে উৎসব উদযাপন করে আসছেন। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত রমনা কালীমন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ এই বিখ্যাত রমনা কালীমন্দিরে দুর্গাপূজার আয়োজন চলছে এবং অন্য ধর্মের অনুসারী হলেও সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আমাদের এই উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ দিচ্ছেন। হাজার বছর ধরে আমরা একে অপরের উৎসবে অংশগ্রহণ করে আসছি উল্লেখ করে তিনি বলেন, অনেকেই আমাদের এই গণতান্ত্রিক অধিকার স্বীকার করেন না এবং পূজাকে কেন্দ্র করে অনেক অপপ্রচার চালানো হয়েছে।

বিএনপি সব নেতাকর্মীকে প্রত্যেক মন্দিরে নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে ও নির্দ্বিধায় উৎসব পালন করতে পারেন এবং দেশের সব মন্দিরে বিএনপির নেতাকর্মীরা এই নিরাপত্তা নিশ্চিত করবেন। রুহুল কবির রিজভী জানান, আগে প্রতিটি মন্দিরের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ ছিল যা এখন বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে এবং প্রতিটি মন্দির ৮ হাজার টাকা করে বরাদ্দ পাবে।

তিনি আরও বলেন, পুরোহিতদের জন্য সরকার উৎসব ভাতা হিসেবে অতিরিক্ত ৩ হাজার টাকা যুক্ত করেছে এবং সবাইকে নিয়ে কাজ করার এই মনোভাব প্রধানমন্ত্রী তারেক রহমানের ও এই চিন্তা বিএনপির। সেই স্পৃহা নিয়েই বর্তমান সরকার কাজ করছে এবং আমাদের এই দেশে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীসহ প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবেন। অনুষ্ঠানে শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমের সভাপতি অপর্ণা রায় দাস ও সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যসহ সনাতন সম্প্রদায়ের ভক্তরা উপস্থিত ছিলেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

উৎসব সব বিভাজন মিলিয়ে দেয়: রুহুল কবীর রিজভী
0:00 / 0:00
1x
🔒