পূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই: ডিআইজি

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬ | ৩:০১ ৬ ভিউ
পূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই: ডিআইজি

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের ঘাটতি নেই। তিনি বলেন, সার্বিক নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশের সব স্থানে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

আজ শুক্রবার চাঁদপুর শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পুলিশসহ বিজিবি, এপিবিএন, আনসার ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীগুলো সতর্ক রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

পূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই: ডিআইজি
0:00 / 0:00
1x
🔒