আগামী ১৮ অক্টোবর, রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। দিবসটি উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, উদযাপন কমিটির আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জেডআরএফ-এর সকল বোর্ড অব ডিরেক্টর, মনিটর, কো-অর্ডিনেটর এবং আজীবন সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানস্থ কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।








