কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৬ | ১২:০০ ৮ ভিউ
কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর বনানী পূজামণ্ডপে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৬ অক্টোবর ২০২৬ছবি: প্রথম আলো

হিন্দু সম্প্রদায়ের মানুষদের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে সময়ে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষিত থাকবে, সেই সময়কে বিবেচনায় নিয়ে তাঁদের সমর্থন জানানো উচিত। অতীতে অনেকে হিন্দুদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সব ধর্মের মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানানোর ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ নীতিতে বিশ্বাস করে। আগামী বছরগুলোতেও হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন সব উৎসব স্বাধীনভাবে উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সরকার সহযোগিতা করবে।

অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও আইজিপি আলী হোসেন ফকির বক্তব্য দেন। এছাড়া নেপাল, ভ্যাটিকান, সুইডেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
0:00 / 0:00
1x
🔒