বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই জোসেফ ও হোপ

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ৭:০০ ৭ ভিউ
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই জোসেফ ও হোপ

চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক শাই হোপকেও। অন্যদিকে ১৫ সদস্যের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে জোসেফকে দল থেকে প্রত্যাহার করা হয়েছে। লাল বলের ক্রিকেটে শারীরিক চাপ বেড়ে যাওয়ায় চোটের ঝুঁকি এড়াতে তাঁর কাজের চাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। টেস্ট সিরিজে জোসেফের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার কিমো পলকে।

তিন সংস্করণেই টানা খেলার পর শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিডব্লিউআই। এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সফরে পৌঁছাবে পুরো দল এবং ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে রয়েছেন রোস্টন চেজ, জোমেল ওয়ারিকান, জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই জোসেফ ও হোপ
0:00 / 0:00
1x
🔒