রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ৪:৩০ ৮ ভিউ
রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলংকার কাছে মাত্র ৪ রানে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ১৬ অক্টোবর ২০২৬ তারিখে পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার সানজানা কাভিন্দির ৪৪ বলে ৬৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলংকা। বাংলাদেশের পক্ষে ফারজানা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস ও আফরিন মিম প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ দল, যেখানে মাত্র ৪ রানের মাথায় দুই ওপেনার মাইমুনা নাহার ও অচেনা জান্নাত সাজঘরে ফেরেন। এরপর চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান নিশিতা আক্তার নিশি এবং অধিনায়ক সাদিয়া ইসলাম।

দলের রান একশ পার করে ৩ চার ও ৫ ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করে আউট হন সাদিয়া, আর নিশি করেন ৩৩ বলে ৩২ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান তুলতে সক্ষম হয় জুনিয়র টাইগ্রেসরা, যেখানে ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হন শ্রীলংকার কাভিন্দি।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল
0:00 / 0:00
1x
🔒