নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ২:০১ ৮ ভিউ
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

নড়াইলের সদর উপজেলার গোবরা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ১৬ অক্টোবর, ২০২৬ তারিখ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজারের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তা রানী বিশ্বাস সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী এবং পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে মুশুড়িয়া গ্রামের একটি রঙের কাজের দিকে যাচ্ছিলেন তিনি।

তারা গোবরা মিত্র কলেজের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মুক্তা রানী রাস্তা ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বাসসকে জানিয়েছেন যে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহত নারী শ্রমিকের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত
0:00 / 0:00
1x
🔒