জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল অর্থনীতির ডাক পরিবেশমন্ত্রীর

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ১১:৩০ ৮ ভিউ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল অর্থনীতির ডাক পরিবেশমন্ত্রীর

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘গ্রিন ডায়ালগ: জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং এটি দেশের কৃষি, শিল্প ও জনজীবনের জন্য একটি বাস্তব চ্যালেঞ্জ।

মন্ত্রী আরও বলেন, ক্রমবর্ধমান তাপমাত্রা, বন্যা ও লবণাক্ততার কারণে উৎপাদনশীলতা কমছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। এই সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ, অভিযোজন ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জানান, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবদান কম হলেও দেশটি মারাত্মক ক্ষতিগ্রস্ত। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর অর্থনীতির দিকে রূপান্তরের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বণিক বার্তার আয়োজনে এই প্যানেল আলোচনায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, শিল্পোদ্যোক্তা ও নীতিনির্ধারকরা অংশ নেন। বক্তারা পরিবেশবান্ধব শিল্পায়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, টেকসই কৃষি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহনশীল অর্থনীতির ডাক পরিবেশমন্ত্রীর
0:00 / 0:00
1x
🔒