দুর্গাপূজায় মণ্ডপে আর্থিক অনুদান ও উপহার দিলেন হুইপ বকুল

উত্তরা পোস্ট
ডেস্ক রিপোর্ট ১ ফলোয়ার
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৬ | ৬:০০ ৯ ভিউ
দুর্গাপূজায় মণ্ডপে আর্থিক অনুদান ও উপহার দিলেন হুইপ বকুল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা-৩ আসনের দৌলতপুর ও আড়ংঘাটা এলাকার প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। একই সঙ্গে তিনি মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও পুরোহিতদের জন্য নতুন কাপড় উপহার হিসেবে পাঠিয়েছেন।

আজ দিনব্যাপী ব্যক্তিগত প্রতিনিধিদের মাধ্যমে এই উপহার ও অনুদান মণ্ডপগুলোতে পৌঁছে দেওয়া হয়। এ সময় বিএনপি খুলনা মহানগরের দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক কাজী মাহমুদ আলী ও সদস্যসচিব চৌধুরী শফিকুল ইসলাম হোসেন হুইপের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন।

তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতীক হিসেবে খুলনা পরিচিত, যেখানে সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। সকলের পূজা আনন্দময় ও নিরাপদ হোক, এই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় বিএনপি ও পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাজ্জাদ আহসান পরাগ, প্রকৌশলী সত্যানন্দ দত্ত, অ্যাডভোকেট সত্যজিৎ সাহা, প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, মাধব চন্দ্র রুদ্রসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ফলো করুন সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন

সংশ্লিষ্ট সংবাদ:

দুর্গাপূজায় মণ্ডপে আর্থিক অনুদান ও উপহার দিলেন হুইপ বকুল
0:00 / 0:00
1x
🔒