পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে মর্মান্তিক এক দুর্ঘটনায় স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী ও একজন শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়জি এএফপিকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।








